ঢাকাদক্ষিণ সরকারি কলেজে বৃক্ষরোপণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৩:১৪:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহমুদ মুরাদ। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় কলেজের অধ্যক্ষ মু. জিল্লুর রহমান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, প্রভাষক বিধান চন্দ্র দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং কলেজের সার্বিক উন্নয়নে তাঁর পক্ষে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




