সিলেটে ছাত্রলীগ নেতা রুহিত গ্রেপ্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ২:২৬:০০ অপরাহ্ন
অনলাইন নিউজ : সিলেটে মুজিবুর রহমান রুহিত নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে তাকে সিলেটের শাহপরাণ (র.) গেইট থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
রুহিত সিলেটের শাহপরান (র.) থানার চৌমুহনী এলাকার রাজন মিয়ার ছেলে। সে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, গতকাল শুক্রবার নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য রুহিতকে গ্রেপ্তার করা হয়েছে। সে একাধিক মামলার আসামী। এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন সে জামিনে বের হয়। আরেকটি মামলায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।




