শাবিতে শিক্ষাবৃত্তি পেলেন ১০২ শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৮:৪৫:১৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আটটি ট্রাস্ট বৃত্তির আওতায় ১০২ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।
আজ রবিবার (১৩জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিশ্ববিদ্যালয় সার্বিক বৃত্তি ব্যবস্থাপনা পর্ষদ’-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এসময় জানানো হয়, যে আটটি ট্রাস্ট বৃত্তির আওতায় শিক্ষার্থীরা এই বৃত্তি পাচ্ছেন, সেগুলো হলো: শহীদ নূর হোসেন স্মৃতি ট্রাস্ট, মনোয়ারা বেগম শিক্ষা ট্রাস্ট, মাহিদ আল সালাম মেহেদী স্মারক বৃত্তি, জি জি চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট তহবিল, এ কে এম শহীদুল কিরামারী (রনি) বৃত্তি ট্রাস্ট, ইসমাইল মেমোরিয়াল ট্রাস্ট, ওয়াজি উদ্দিন চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট তহবিল এবং হালিমা খাতুন মুসলিম ছাত্র বৃত্তি ট্রাস্ট।
সার্বিক বৃত্তি ব্যবস্থাপনা পর্ষদ’-এর সভায় অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “বৃত্তি শিক্ষার্থীদের মেধার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এটি তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ পথচলায় প্রেরণা জোগাবে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কেবল ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ না থেকে সমাজ ও মানুষের কল্যাণে অবদান রাখুক।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, অতিরিক্ত রেজিস্ট্রার আ. ফ. ম. মিফতাউল হক, অতিরিক্ত রেজিস্ট্রার মোছা. সাবিহা ইয়াছমিন এবং পর্ষদের সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফয়ছল আহমদ।




