কবি লায়লা রাগিব স্মরণ সভা
কবি লায়লা রাগিবের কবিতা-লেখনী আলোর পথ দেখিয়েছে- অধ্যক্ষ কালাম আজাদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:২০:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বরেণ্য শিক্ষাবিদ কবি অধ্যক্ষ কালাম আজাদ বলেছেন, কবি লায়লা রাগিব ঠোঁটের ভাষায় কবিতা লিখার আওয়াজ না দিলে সহজভাবে কবিতা লেখা হতো না। তার কবিতা -লেখনি সমাজকে আলোর পথ দেখিয়েছে। এমনকি তাঁর ঠোঁটের ভাষায় কবিতা লিখুন শ্লোগান থেকে আমি নিজেও অনুপ্রেরণা পেয়েছি – কবিতা লিখেছি। তিনি লিখেছেন সমাজের বাস্তবতার আলোকে। বেঁচে থাকলে তাঁর কাছ থেকে সমাজ তথা দেশের সাহিত্যাঙ্গন আরও সমৃদ্ধ হতো। তাঁর লেখনি এতোই সমৃদ্ধ ছিল যে তখনকার সময়ে দেশে এরকম কবি ছিলেন হাতেগোনা। এর ফলে আজও আমরা তাঁকে স্মরণ করছি। লেখকরা এভাবেই তার লেখনির মধ্য দিয়ে বেঁচে থাকেন।
তিনি কবি লায়লা রাগিবের ৩৯ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরের দরগা গেইটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস’র সাহিত্য আসর মিলনায়তনে এস্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কবি লায়লা রাগিব স্মৃতি সংসদের সভাপতি কবি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভার মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্মা।
সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট লেখিকা সংঘের সভাপতি কবি রওশন আরা চৌধুরী ।
অনুষ্ঠানে কবি পরিবারের পক্ষ থেকে কবির স্বামী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি ও ভিলেজ ডাইডেস্ট সম্পাদক কবি রাগিব হোসেন চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে কবি লায়লা রাগিবকে নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি লায়লা রাগিব স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী।
স্মরণ সভায় সাহিত্য সমালোচক কবি অধ্যাপক বাছিত ইবনে হাবিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আহমদ মাহবুব ফেরদৌস, সিলেট মহানগর আদালতের অতিরিক্ত পিপি কবি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, প্রবীণ লেখক এম এ মালেক চৌধুরী,লেখক রুহুল ফারুক, কবি নাজমুল আনসারী, কবি মামুন সুলতান, সিলেট সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী,এমসি কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদা কবির, কেমুসাস’র সাহিত্য সম্পাদক ছড়াকার কামরুল আলম, কবি আয়েশা মুন্নী, রাহনামা শাব্বির চৌধুরী, আমিনা শহীদ চৌধুরী মান্না,সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, কুবাদ বখত চৌধুরী, ছয়ফুল আলম পারুল, মিনহাজ ফয়সল, সাংবাদিক সাঈদ নোমান, সাংবাদিক এম. রহমান ফারুক, তাসলিমা খানম বিথী, রোকসানা বেগম, নিশাত ফাতেমা মেহের, কাউসার আরা বিথী, সিপারা বেগম শিপা, বেগম দেলোয়ারা, কামাল আহমদ, ওমর ফারুক, আব্দুল আজাদ চৌধুরী, লিপি খান , মুন্নি আক্তার, জোবায়দা বেগম আঁখি, মাজহারুল হক , ফাতেহা বেগম, এনায়েতুর রহমান, আব্দুল জলিল, নুরজাহান আক্তার লাকী, তাপাদার জান্নাতুল জাহরা প্রমুখ আলোচনায় অংশ গ্রহণ করেন এবং কবি লায়লা রাগিবের লেখা পাঠ করেন।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।




