কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ৭:২৫:৩৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট কিডনি ফাউন্ডেশনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হাসপাতাল পরিদর্শন করেছেন একটি উচ্চপর্যায়ের ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল সেলফ্লেস। গতকাল সোমবার দুপুরে সেলফলেস চ্যারিটি সংস্থার ডাঃ নাঈম আহমেদের নেতৃত্বে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল নগরীর সিলেট বাদাঘাটে অবস্থিত কিডনি হাসপাতাল পরিদর্শন করেন।
সিলেট কিডনি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জিয়া ইসলামসহ হাসপাতালের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় ব্রিটিশ সেলফ্লেস চ্যারিটি প্রতিনিধি দল হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং ডায়ালাইসিস-এ থাকা রোগীদের সাথে কথা বলেন। তাঁরা রোগীদের চিকিৎসারও খোঁজ-খবর নেন। হাসপাতাল পরিদর্শনকালে ব্রিটিশ প্রতিনিধি দল সিলেট কিডনি হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করেন। তারা ভবিষ্যতে কিডনি রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় প্রতিনিধি দলে ছিলেন- আমনা ইমরান, নাঈম আহমেদ, রোকিয়া বেগম, গেভি বেইকা, জাসমিনা শারাপ, জেসিকা সিদরাতুল, ডা. কিট ম্যাকভাউল, ভিলটি সিডিলাইট, কোলেন টানকো, হায়া মেমন, সাবরিনা সাদিক, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার জুবায়ের আহমেদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. কাজী মুশরিক, নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. ফাতেমা খানম, মেডিকেল অফিসার ডা. অর্ণব, ডিরেক্টর (এডমিন) সৈয়দ সাদেক হোসেন, সিকিউরিটি ম্যানেজার উবায়েদ বিন বাসিত, মুহিবুর রহমান রাসেল প্রমুখ।-বিজ্ঞপ্তি




