দিরাইয়ে জামায়াতের সমাবেশ সফলের আহবান জানিয়ে মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ২:৫৮:২৩ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে কেন্দ্রীয় জামায়াতের ৭ দফা কর্মসূচি বাস্তবায়নে ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করার আহবান জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) জোহরের নামাজের পর পৌর শহরের মধ্যবাজার জামেমসজিদের সামন থেকে এ মিছিল অনুষ্ঠিত হয়।
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে মিছিলটি শেষ হয়। পরে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও জামায়াত নেতা সাংবাদিক ইমরান হোসাইনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারি আল আমিন, বায়তুলমাল সম্পাদক রায়হানুল ইসলাম, পৌর সভাপতি জসিম উদ্দিন সহ জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




