গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৮:৩৬:১৭ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ’ এর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব হলরুমে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও মোশাররফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমেদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম.এ.হক, মাওলানা কামাল উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিজানুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আফাজ উদ্দিন, এম.এ. মান্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস আলী, নোমান আহমেদ, আশরাফুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ৬১ জন মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।




