শান্তিগঞ্জে শিবিরের ৩৬ জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শনী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ১১:৩২:৪৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় শান্তিগঞ্জ বাজারে (চত্ত্বর) প্রদর্শিত হয়েছে “36 July Wings of Freedom” ডকুমেন্টারি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় “জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের ইতিহাসের আলোকে নির্মিত 36 July Wings of freedom ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আফসার আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার দিলোওয়ার হোসাইন, সেক্রেটারি মুহাম্মদ নুর-নবী, এডভোকেট আসাদুজ্জামান আসাদ, সুনামগঞ্জ সদর শিবিরের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান সেক্রেটারি মামুন আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসান জকি, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাহিম, দরগাপাশা ইউপি শিবিরের সভাপতি আবু সাফুয়ান চৌধুরী পাবেল, পশ্চিম পাগলা ইউনিয়ন শিবিরের সেক্রেটারি মোঃ ইমরানুল হাসান প্রমুখ।




