এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল, সেক্রেটারী অলিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৮:০৯:৪১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) সেটাপ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার এই সেটাপ সম্পন্ন হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে এমসি কলেজের ইংরেজি বিভাগের ২০১৭- ১৮ সেশনের শিক্ষার্থী ইসমাইল খানকে ও সেক্রেটারি হিসেবে রসায়ন বিভাগের ২০২০- ২১ সেশনের শিক্ষার্থী অলিদ হাসানকে।
সভাপতি ইসমাইল খান ও সেক্রেটারি অলিদ হাসান দায়িত্ব গ্রহণের পর এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের জন্য উপযোগী একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে কাজ করে। প্রতিটি শিক্ষার্থী যাতে নিজেকে ক্যাম্পাসে নিরাপদ মনে করে, সেই লক্ষ্য কাজ করে ছাত্রশিবির। আমরাও একটি সুন্দর ও শিক্ষার্থী উপযোগী ক্যাম্পাস উপহার দিতে কাজ করবো। ক্যাম্পাসে যাতে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম না ঘটে, সেজন্য পূর্বের ন্যায় এমসি কলেজ শিবির কাজ করবে। কলেজ প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী সহ সবার সহযোগিতা নিয়ে আমরা এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে চাই।




