বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি দানবীর ড. রাগীব আলীর সমবেদনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ১:০০:৪৪ অপরাহ্ন
সিলেটের ডাক অনলাইন : রাজধানী উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন।
এক শোকবার্তায় মানবতার কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীসহ অন্যদের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া, আহতদের প্রতিও সমবেদনা জানিয়ে তাদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা প্রার্থনা করেন তিনি।
দানবীর ড. রাগীব আলী বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, বাংলাদেশ বিমানবাহিনী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার সঙ্গে সংহতি প্রকাশ করছি।




