এমসি কলেজে মোহনার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ২:৫৬:১৩ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলে মোহনার নতুন কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলামের সঞ্চালনায় ও মোহনার সদ্য সাবেক সভাপতি জুবায়ের আহমেদ রাকিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।
এসময় অধ্যক্ষ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মোহনা কলেজে সাংস্কৃতিক পারফর্ম করে যাচ্ছে। ইতিমধ্যে তারা বিভিন্ন জাতীয় পুরষ্কার অর্জন করে কলেজের জন্য গৌরব বয়ে এনেছে। আমরা আশা রাখি মোহনা এভাবে কাজ করে কলেজের সুনাম অর্জনে ভ’মিকা রাখবে। পাশাপাশি কলেজের সকল সংগঠনও কলেজের সুনাম অর্জনে কাজ করে যাচ্ছে। তাদের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা কলেজ থেকে করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, প্রভাষক নিকসন দাস।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনার নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল।
এসময় আরও বক্তব্য রাখেন- মোহনার সাবেক সভাপতি শাহ্ রাকিবুল হাসান রাফি, মাদার টেলিকমের প্রোপাইটর মাসুম দেলওয়ার, ছাত্রদলের এমসি কলেজ শাখার আহবায়ক সেলিম আহমদ সাগর, ছাত্রফ্রন্টের আহবায়ক সুমিত কান্তি দাশ পিনাক, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, থিয়েটারের সভাপতি কামরুল ইসলাম, মোহনার নতুন সভাপতি তাহিন আহমদ, কবিতা পরিষদের সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম গুলজার, ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শাকিল আহমদ, বিএনসিসির সিও সাকিবুর রহমান মারুফ প্রমুখ।
এসময় মোহনার স্মারক ‘বৈশাখী’র মোড়ক উন্মোচন করেন অধ্যক্ষ। পরে কেক কাটা হয়। আর শুরুতে মোহনার নতুন কমিটির সকল সদস্যদের বরণ করে নেওয়া হয়।




