‘শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব মানবিকতার প্রতীক’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ২:৩৭:৩২ অপরাহ্ন
শুধু হাঁটা, দৌড় বা শরীর চর্চাই নয়; শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব আজ হয়ে উঠেছে মানবিকতার এক দীপ্ত প্রতীক। এই ক্লাবের প্রতিটি সদস্য যেন একেকজন মানবতার সৈনিক। তারা যখনই কোনো বিপদে পড়া মানুষের খবর পান, তখনই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আজকের দিনটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
গতকাল রোববার একজন ক্যান্সার রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদানকালে শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির প্রত্যেক নেতাকর্মী মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যেক সংকটে দলের নেতাকর্মীরা আন্তরিক। মানুষের কষ্টে পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কাজ। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ক্লাব সদস্য আব্দুল জব্বার, আব্দুল কালাম, আব্দুল মালেক, প্রফেসর আব্দুল মোমিন, ছয়ফুর রব, মোহাম্মদ নূরুল ইসলাম, হাবিবুর রহমান জুনেদ, মিজান বিন বদরুল প্রমুখ।-বিজ্ঞপ্তি




