যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ব্যাংকার মকবুল হুসেইনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫, ৫:১৭:২৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সাবেক ব্যাংকার মকবুল হুসেইন (ময়না) আমেরিকার ভার্জিনিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………. রাজিউন)।
তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া (রামের বাড়ি) নিবাসি সিলেট শাহজালাল উপশহর, ডি ব্লক,রোড ২৮,বাসা নং১২’র স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি সোনালী ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবন শেষ করে তিনি আমেরিকা প্রবাসী হন। মকবুল হুসেইন (ময়না) গত ১০ জুলাই তিনি বাংলাদেশ সময় ভোর
৩টা ৪২ মিনিটের সময় ইন্তেকাল করেন। তিনি বহু বছর যাবৎ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আসছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
তাহার স্ত্রী, দুই কন্যা সন্তান রয়েছেন, বড় মেয়ে হ্যাপি একজন প্রকৌশলী,ছোট মেয়ে নিপু চিকিৎসা পেশায় কর্মরত আছেন। এছাড়া ২ নাতনী সহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন করে তাকে সেখানে দাফন করা হয়েছে।
সমাজ উন্নয়নে মরহুম মকবুল হুসেইন’র অনেক অবদান রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর (অব:) কর্মকর্তা মো: নূরুল হোসেন’র সার্বিক তাত্ত্ববধানে, সমাজসেবী আব্দুল মালিকের সহযোগিতায় যুক্তরাষ্ট্র প্রবাসী মকবুল হুসেইন’র অর্থায়নে চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরীব অসহায় পরিবারের মধ্যে বসতঘর নিমার্ণ করে দেওয়া হয়েছে, একজন সমাজসেবী ব্যক্তি হিসাবে সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের কল্যাণে বসতঘর উপহার সহ অনেকেই গবাদি পশু প্রদান এবং পবিত্র ঈদ-উল ফিতর বা ঈদ-উল আজহা উপলক্ষে গরীব ছিন্নমুল মানুষ-কে আর্থিক অনুদান দিয়ে তিনি সহযোগিতা করতেন।
শোক প্রকাশ : মকবুল হুসেইন’র মৃত্যতে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম শোক প্রকাশ করেছেন । তিনি বলেন, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী দানশীল ব্যক্তিত্ব মরহুম মকবুল হোসেন সাহেব-কে। তিনি একজন অত্যান্ত ভালো মনের সহজ সরল ও বড় হৃদয়ে মানুষ ছিলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ তাহাকে জান্নাত বাসি করুন তিনি এই কামনা করেন।




