গোয়াইনঘাটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫, ৭:২৯:৩৭ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২২-২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে এ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা ডাটা এন্টি অপারেটর সংকর পদপালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকিউরমেন্ট অফিসার, এস ই ডি পি, ঢাকা মো. হাবিবুর রহমান, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ, গোয়াইনঘাট সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল তপন কুমার দে, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন প্রমুখ।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের।এসএসসি ১০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং এইচএসসির ১৮ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে মোবাইল একাউন্টে প্রেরণ করা হয়েছে।




