ওসমানী মেডিকেলে ‘জুলাই বিপ্লব ২০২৪’ স্মৃতিচিত্র প্রদর্শনী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৫:১৭:৩৮ অপরাহ্ন
ডা: এস, এম, আসাদুজ্জামান জুয়েল: আওয়ামী স্বৈর শাসনের নাগপাশ ছিন্ন করে, ফ্যাসিবাদকে পদদলিত করে ছাত্র-জনতা ৩৬ জুলাই তথা ৫, আগস্ট ২০২৪-এ রক্তস্নাত বাংলাদেশ ফিরে পেলো এক নতুন স্বাধীনতা। ওসমানী মেডিকেলের করিডোরে জুলাই বিপ্লব স্মৃতিচিত্র প্রদর্শনী উদ্বোধন পূর্ব সিলেট ওসমানী মেডিকেল কলেজ ড্যাব আয়োজিত এক আলোচনা সভায় ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ এবং সিওমেক ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। খুন,গুমসহ নানা দমন-পীড়নের মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকার সকল আয়োজন সম্পন্ন করেছিলো। কিন্তু ২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার বাঁধভাঙা আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশ ছেড়ে পালিয়ে যায়।
নিউরোসার্জারি বিভাগের প্রধান এবং সিওমেক ড্যাবের যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক ডা: মোস্তফা তৌফিক আহমেদের সঞ্চালনায় এ অনুষ্ঠান শেষে কলেজ অধ্যক্ষ ও সিওমেক ড্যাবের সাধারণ সম্পাদক ফিতা কেটে “জুলাই বিপ্লব ২০২৪ স্মৃতিচিত্র প্রদর্শনীর” উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ড্যাবের সভাপতি ডাক্তার নাজমুল ইসলাম, সিওমেক ড্যাবের যুগ্ম সম্পাদক ডাক্তার মোস্তফা তৌফিক আহমেদ, ডাক্তার এম এ আলিম, ডাক্তার মাইনুল ইসলাম চৌধুরী, ডাক্তার শুয়াইব আহমেদ চৌধুরী, ডাক্তার নাফি মাহদি, ডাক্তার জামিল আহমেদ, ডাক্তার আজিজুর রহমান, ডাক্তার মাহবুব আলম জীবন, ডাক্তার আবুল কালাম আজাদ, ডাক্তার শওকত আহমেদ, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার চৌধুরী মোঃ ওমর ফারুক, ডাক্তার আসাদুজ্জামান জুয়েল, ডাক্তার আশরাফুল ইসলাম রানা, ডাক্তার শ্যাম দত্ত, ডাক্তার ফয়েজ আহমেদ হাসান, ডাক্তার মোঃ কামরুজ্জামান, ডাক্তার মির্জা মোহাম্মদ মুরসালিন, ডাক্তার নজরুল কবির, ডাক্তার লালা সৌরভ, ডাক্তার রাফি, ডাক্তার ফয়সাল আহমেদ, ডাক্তার বারী, ডাক্তার সম্রাট ডাক্তার প্লুটো, ডাক্তার শোয়েব, ডাক্তার সুমন ও সিওমেক ফটোগ্রাফিক সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষার্থী আরিক হাসান অর্ক,রেজা ই রাব্বি নিলয়।




