প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার
পণ্যের গুনমান বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে হবে : জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৬:১০:৫৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করণে অনলাইন ভিত্তিক প্রচার প্রসার বাড়াতে হবে। পণ্যের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের চাহিদা, রুচির পরিবর্তন সম্পর্কে উদ্যোক্তাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। উদ্যোক্তাদের পণ্যের গুণগতমান বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে হবে। সমাজসেবা বিভাগের উপকার ভোগিদের পণ্য বিক্রয়ের জন্য শোরুম এর ব্যবস্থাসহ ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে যাতে তৃতীয়পক্ষ সুযোগ নিতে না পারে।
গতকাল বুধবার সকাল দশটায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় ফেইজ) এর সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিকের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওসমানীনগর উপজেলা সমাজসেবা অফিসার জয়তি দত্ত। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক , সরকারি শিশু পরিবার (বালক) এর উপ তত্ত্বাবধায়ক আবদুল মুনতাকিন, বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, যুব একাডেমি সিলেট এর সভাপতি ফয়সাল আহমদ প্রমুখ।




