স্কলার্সহোমস শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন গবেষক মোহাম্মদ শামছ উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৯:৩৮:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমস এর শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় এক আনন্দঘন পরিবেশে অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিনে অভিনন্দন জানান স্কলার্সহোমস শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমদ কাদেরী (অব.), টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ আখতারী বেগম, মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ ফয়জুল হক ও ও ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর (অব.) নাজিম নাজিম মজুমদার।
আরও পড়ুন : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম।
অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন একজন কবি, প্রাবন্ধিক ও ইংরেজি ভাষা গবেষক। তিনি আরণ্যক শামছ নামে পত্রপত্রিকায় লেখালেখি করেন। তিনি ইংলিশ টিচার্স এসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও সিলেট বিভাগের প্রেসিডেন্ট।




