প্রথম গ্র্যাজুয়েশস সিরিমনি অনুষ্ঠানে বক্তারা
আধুনিক ও ধর্মীয় সমন্বিত শিক্ষার আলো ছড়াচ্ছে সিলেটের তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৯:৩৭:১১ অপরাহ্ন
আধুনিক ও ধর্মীয় সমন্বিত শিক্ষার আলো ছড়াচ্ছে সিলেটের তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল। ইংরেজী মাধ্যমের সঙ্গে ধর্মীয় সমন্বিত শিক্ষা হিসেবে পবিত্র কোরআনের হাফিজ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের গড়ে তুলছে। এতে অভিভবাকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কারন কারন হিসেবে অভিভাবকরা মনে করছেন নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে আগামীতে চক্ষুশীতলকারী প্রজন্ম গড়ে উঠবেনা। এতে সমাজের অনাচার, ব্যবিচার বাড়বে। সন্তানের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল অগ্রণী ভুমিকা পালন করবে বলেও মনে করেন অভিভাবক ও সুধীজনেরা।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল এর প্রথম ক্যাম্পাস মদীনা মার্কেট শাখার প্রথম গ্র্যাজুয়েশন সিরিমনি ২০২৫ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
মদীনা মার্কেটর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন গাউন পড়ে শিক্ষার্থীরা ক্লাস বদলের আনন্দে মেতে উঠে। অভিভাবকরাও সন্তানদের সাফল্যে ছিলেন উৎফুল্ল। অনুষ্ঠানমালার বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অতিথিরা বক্তব্য রাখেন। অতিথিদের মধ্যে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. সাফি আহমদ, ওসমানী মেডিকেল কলেজের ডা: ফয়সল আহমদ, স্বদেশ বাংলা গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাঈদ হুসাইন। একাডেমিক কো অর্ডিনেটর কাজী সুমাইয়া।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তামান্নাতুল জান্নাত ও শারমিন সাদিয়া হলি। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন রিশিপশন ক্লাসের আবিরের মাতা হ্যাপি বেগম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মাজেদুল ইসলাম। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কালচারাল ইভেন্ট সঞ্চালনা করেন শিল্পী হেলাল আহমদ। পরে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।




