বালাগঞ্জে পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৫, ১২:৩২:৫৯ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে মো. জিল্লুর রহমান জিলু : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সর্বদলীয় শান্তি সহায়ক কমিটি (পিএফজি)’র উদ্যোগে বালাগঞ্জে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। সভাপতিত্ব করেন পিএফজি’র এ্যাম্বেসেটর বিএনপির নেতা মো. মাসুক মিয়া। শুরুতে স্বাগত বক্তৃতা করেন পিএফজি কো-অডিনেটর ও বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন।
অনুষ্ঠিত ধর্মীয় সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রকল্প এরিয়া ম্যানেজার নাজমুল হুদা, ফিল্ড কো-অডিনেটর আকলিমা চৌধুরী, উপজেলা হেড কোয়াটার জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মীম হোসাইন, সনাতন ধর্মীয় নেতা শ্যামসুন্দর, অর্ঘ্য ব্রক্ষচারী, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি নেতা শেখ জামাল আহমদ খলকু, শিক্ষক আহমদ আলী, নীলমণি বিশ্বাস, কুলসুমা বেগম, কামরুল হাসান, আবু জিহাদ, চাদনী আক্তার, মির্জা নুয়া, শামীমা বেগম, তামান্না আক্তার মিম, সুমাইয়া বেগম, রিতু রাণী দাশ, সীমা বেগম।
কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আলী হোসাইন। গীতা পাঠ করেন সজিব কৃঞ্চ দাশ রেনু। সভা পরিচালনায় করেন ইয়ুথ গ্রæপের দলনেতা শাহারিয়ার আহমদ।
সংলাপে ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সংলাপে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায়, বাল্যবিবাহ বন্ধকরণ, পারিবারিক সহিংসতাদূরীকরণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।




