দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৫:৪৭:৩৬ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাই উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি আরিফুজ্জামান চৌধুরী এহিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার বাড়ি উপজেলার কুলঞ্জ গ্রামে।
আজ শনিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দিরাই উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী এহিয়াকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।




