সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার শুভ উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৬:৫৮:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) নগরীর একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান শাহিন আহমদ।
এতে আরো উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম পৃষ্ঠপোষক তানজীর হাসান আকিব, সিলেট মহানগরীর পরিচালক নাবিল মাহমুদ নিলয়, সহকারী পরিচালক আহসান হাবীব ও মুফাসসির আহমদ চৌধুরী, ফাহাদ হুসাইন, তৌহীদুল ইসলাম, রেজাউল করিম, আবুল হাসান রিয়াদ সহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ।
সিলেটের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫” আগামী ১লা নভেম্বর এ অনুষ্ঠিত হবে। এতে সিলেট অঞ্চলের যেকোনো স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন (ওয়েবসাইট) এবং অফলাইন (স্কুল প্রতিনিধি) দুই মাধ্যমেই।
অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন:
www.kkrfsylhet.org/britti_registration
যোগাযোগের ঠিকানা:
01300208188 (তৌহিদুল ইসলাম)
01782847439 (রেজাউল করিম)
01779098645 (ফাহাদ হুসাইন)
01306321052 (আবুল হাসান রিয়াদ)




