জৈন্তাপুরে বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৭:২৮:০৬ অপরাহ্ন
-
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বিজয় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগষ্ট মঙ্গলবার বিকেলে উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বিশাল এআনন্দ মিছিল বের করা হয়। জৈন্তাপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলায় এসে শেষ হয়।
মিছিল পরবর্তীতে উপজেলা সদরে বিজয়স্তম্ভে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা বিএনপির সহ -সভাপতি আব্দুস শুক্কুর সভাপতিত্ব করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত দলীয় নেতাকর্মীতে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ধারাবাহিকতায় গত বছরের ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে এবং ছাত্র জনতার বিজয় নিশ্চিত হয়েছে।
তিনি ছাত্রজনতার এই বিজয়ের মূল কাঙ্খিত লক্ষ্য পূরণে আগামীতে তারেক রহমানের নেতৃত্বের কোন বিকল্প নেই। তিনি এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ওদরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা কৃষক দলের আহবায়ক চিকনগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল , উপজেলা যুবদলের সিনিয়র-যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, এডভোকেট নিজাম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান , সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রদল, যুবদল, শ্রমিকদল,স্বেচ্ছাসবকদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিজয় মিছিলে অংশ গ্রহন করেন।




