জাতীয় ছাত্রদল শাবি শাখার সাবেক সভাপতি উসমান গণির পিতার মৃত্যুতে শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৭:১৩:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখার সাবেক সভাপতি উসমান গণির পিতা মো. আলাল উদ্দিন (৭৫) বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৯টায় ব্রাক্ষণ কচুরি, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ উঁনার বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি ওয়াসিম মোহাম্মদ শামস্ ও সাধারণ সম্পাদক তুখোর আরেং এবং সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত এক যৌথ শোক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




