আহবায়ক মুস্তাক, সদস্য সচিব উবাইদুল হক
দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৪:১৯:৪৩ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের ডিএসএস প্রি ক্যাডেট একাডেমিতে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সুহেল আলমের সঞ্চালনায় অধিবেশনে সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ ও ওবায়দুল মুন্সী।
পরে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রভাষক মুস্তাহার মিয়া মুস্তাককে আহবায়ক ও সাংবাদিক উবাইদুল হককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, আগামী ৩ মাসের মধ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।




