সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটির অনুমোদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৬:০১:১০ অপরাহ্ন
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে। শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বি আল মাহমুদ, সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ মিছবাউল হক মোহন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এনাম আরিয়ান।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন এসএম আমীরুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন ও ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমীর হোসেন জালালি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, রেদ্বওয়ান হুসেন আসিফ ও আবুল হুসেন তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ, শাহরিয়ার হোসেন মাহি, ইঞ্জিনিয়ার সাকিল আহমদ, আরমান আহমদ লিমন ও সাইফুর রহমান উজ্জল, অর্থ সম্পাদক রুবেল আহমদ মারজান, সহ-অর্থ সম্পাদক রেজাউর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ তামিম আহমদ, উপ-দপ্তর সম্পাদক মুক্তার আহমদ ইমরান, প্রচার সম্পাদক হুমায়ূন আহমদ, সহ-প্রচার সম্পাদক এম কে মুসা চৌধুরী, ক্রীড়া সম্পাদক জাহিদ আহমদ চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম শিপন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ খান, সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম মাসুম, সহ-সমাজসেবা সম্পাদক গিয়াস উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওলী উল্লাহ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ এবং রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদকে মনোনীত করা হয়েছে।
কার্যকরী সদস্য হিসেবে ফারদিন হাসান, আবুল খয়ের, সাজ্জাদুর রহমান, ওলিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মনসুর, বুরহান আহমদ, নুরুল হোসেন ও মো. মওদুদ মুসাকে মনোনীত করা হয়।




