দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ২:৫৩:৫৮ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাইয়ে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাড়ে ৩টায় উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক মনি রানী বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করে জানতে পারি, শিশু মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে।
অভিযুক্ত ওই কিশোর উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা।
এবিষয়ে ভিক্টিমের চাচি জানান, ছেলেটির ৫ বছরের ভাগ্নীর সাথে সে প্রতিদিনের মতো খেলা করতে যায়। ফাঁকা ঘর পেয়ে ছেলেটি শিশু মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি এসে কান্না করে সব খুলে বললে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ পাঠিয়েছেন। এখন সুনামগঞ্জ থেকে শিশুটিকে সিলেটে নেয়া হচ্ছে বলে জানান তিনি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে গিয়ে জানতে পারি, মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি বলেও জানান তিনি।




