দক্ষিণ সুরমা থেকে স্কুলছাত্রী নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৫:৪২:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তার নাম লাভনী আক্তার (১৪)।
তার পরিবার জানায়, রবিবার সকালে (১৭ আগস্ট) প্রতিদিনের মতো বিদ্যালয়ের উদ্দেশ্যে গোপশহরস্থ বাড়ি থেকে সে বের হয়। যথারীতি বিদ্যালয় শেষে বাড়ীতে না ফেরায় অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন, সে বিদ্যালয়ে যায়নি। অনেক খুজাখুজি করে লাভনী আক্তারকে না পেয়ে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তারা। জিডি নং-৮৬৩, তাং-১৭/০৮/২০২৫ইং।
নিখোঁজের সময় মেয়েটি পরনে ছিল সবজু কালারের স্কুলড্রেস ও স্কাফ এবং সাদা পায়জামা। মেয়েটি গায়ের রং ফর্সা এবং উচ্চতা অনুমান ৫ ফুট ৩ ইঞ্চি। মেয়েটিকে কোনও সহৃদয়বান ব্যক্তি খুঁজে পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার। যোগাযোগ : ০১৭১২ ৯০৯০৬৩, ০১৩০২ ৯৬০০৯১। -বিজ্ঞপ্তি




