মেধাবীমুখদের সাফল্যে সংবর্ধনা দিলো শাবি ছাত্রশিবির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ১২:১৬:১৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্লেসধারী শিক্ষার্থীদের নিয়ে “উদীয়মান মেধাবীদের সম্মাননা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেধাবীমুখদের সাফল্যে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
শুক্রবার (২২আগস্ট ) বিকাল সোয়া ৫টায় সিলেটের সুবিদবাজারস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারেক মনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুদ রানা তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “অপার সম্ভাবনার এই দেশে মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য মেধাবীদের এগিয়ে আসতে হবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসূফ ইসলাহী এবং সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।




