শায়খে মামরখানী ও শায়খুল হাদীস মুকাদ্দাস আলী স্মারকগ্রন্থের প্রস্তুতি সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ১০:৩৫:৫৯ অপরাহ্ন
খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফফার শায়খে মামরখানী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী (রহ.) -এর জীবন ও কর্মভিত্তিক স্মারকগ্রন্থ প্রকাশের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৩ আগস্ট) বাদ মাগরিব সিলেটের দরগাহ মাদরাসা মিলনায়তনে জকিগঞ্জের জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার -এর উদ্যােগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খলিফায়ে মামরখানী শায়খ মাওলানা হাসান চৌধুরী ও পরিচালনা করেন মুনশীবাজার মাদরাসার নাইবে মুহতামিম হাফিজ মাওলানা মুহাম্মদ আবদুল হান্নান মামরখানী।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দীন, শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হুসাইন, শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ, মাওলানা রেজাউল করিম জালালী, দারুসসালাম মাদরাসার মাওলানা আবদুল খালিক, মাওলানা আবুল খায়ের বিতঙ্গলী, কাজিরবাজার মাদরাসার মুফতি সিদ্দিক আহমেদ চিশতি, শায়খ মাওলানা আবদুল হান্নান, শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হুসাইন, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা শায়খ আবদুল জব্বার সাহেবজাদায়ে মামরখানী, মাওলানা নেহাল আহমদ, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, হাফিজ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি রশিদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, শায়খ মুফতি জামিল আহমদ, শায়খ মাওলানা আবদুল মালিক, শায়খ মাওলানা ইসহাক আহমদ, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা মাহবুব সিরাজী, মাওলানা এহতেশামুল হক ক্বাসিমী, মাওলানা এনামুল হক জালালাবাদী, মাওলানা এনামুল হক, মাওলানা এবাদুর রহমান, মাওলানা ইয়াকুব হোসাইন জাকির, মাওলানা ইকবাল হাসান জাহিদ, মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আবদুস সামাদ, মাওলানা আবুল কালাম, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা ওয়ালি উল্লাহ, মাওলানা নজরুল ইসলাম তোয়াকলী, মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা সিদ্দিক আহমেদ চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, ডা. মাওলানা মুস্তফা আহমদ আজাদ, জনাব মাহবুবুর রহমান, কাজী মামুনুর রশীদ, ডা. মামুন আহমদ, মাওলানা তাহের আহমদ চৌধুরী, মাওলানা জামিল আহমদ, মাওলানা মুজিবুর রহমান খান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা ইয়াহইয়াউল কারীম, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা শাব্বির আহমদ শিব্বির, মুফতি মুহিউসসুন্নাহ, মাওলানা রায়হান উদ্দিন শ্রিরামপুর, মাওলানা আবদুল হালিম, মাওলানা মনজুর আহমদ সালিম, হাফিজ মাওলানা আবদুল হলিম, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আবদুল হলিম, মাওলানা ফারুক আহমদ প্রমুখ।
সভা শেষে শায়খে মামরখানী রহ. ও শায়খুল হাদীস রহ.-এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। -বিজ্ঞপ্তি




