জৈন্তাপুরে দরবস্ত-কানাইঘাট-চতুল সড়ক সংস্কারের দাবিতে জনসমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৯:২২ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরের দরবস্ত-কানাইঘাট-চতুল আঞ্চলিক সড়ক সংস্কার না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি চরমে আকারে পৌঁছেছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ থাকায় যানচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। সড়কটি সংস্কারের দাবিতে সামাজিক সংগঠন জাগো জৈন্তা ঐক্য পরিষদের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে দরবস্ত বাজার মঞ্চে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জাগো জৈন্তা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো জৈন্তা ঐক্য পরিষদের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শরীফ উদ্দিন খাঁ।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী দরবস্ত ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফাহাদুজ্জামান ফাহাদ, জাগো জৈন্তা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কমর উদ্দিন, সহ-সভাপতি মাওলানা বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা রজব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক রাসেল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুদ্দিন আল মিজান, প্রচার সম্পাদক মাওলানা ইছহাক আহমেদ (সুহাগ), সহ-প্রচার সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা কাওসার আহমেদ, মাওলানা ফাহাদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ আজাদুর রহমান আজাদ।
সভায় বক্তারা বলেন, দরবস্ত-কানাইঘাট চতুল সড়কে ধুলাবালি ও বেহাল দশার কারণে শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী, গর্ভবতী নারী এবং অসুস্থ রোগীরা নানাভাবে দুভোর্গ পোহাত হচ্ছে। সন্ধ্যার পর যানবাহনের চাপ বাড়লেও গর্তে ভরা সড়কে দুর্ঘটনার শঙ্কা সবসময় লেগে থাকে।
গত বছর সড়কের কিছু অংশে সামান্য মেরামত করা হলেও তা পর্যাপ্ত নয়। বর্তমানে সড়কে বড় বড় গর্ত ও ভাংগার কারণে সড়ক দিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবি জানানো।




