বিএনপির ৩১ দফা সবার মাঝে পৌঁছে দিতে হবে- অ্যাডভোকেট পাবেল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৫:২৬ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ২(দিরাই শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য উৎপাদন মুখী রাজনীতি প্রবর্তন করে ছিলেন, কালের আবর্তে বিএনপি আজ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিনত হয়েছে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে গণতন্ত্রের মা, বিএনপির চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, দেশের উন্নয়নে দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচী ঘোষণা করেছেন। দেশের শান্তি প্রিয় মানুষ আজ বিএনপির দিকে চেয়ে রয়েছেন, তাই দেশের গনতন্ত্রও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।
আজ মঙ্গলবার( ২রা সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার, মন্জু মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের সভাপতি সালমান মিয়া প্রমুখ।
পাবেল চৌধুরী আরও বলেন, আমি ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রলের মাধ্যমে রাজনীতি শুরু করি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ আপনাদের সেবা করার মহান ব্রতী নিয়ে আপনাদের পাশে এসেছি, আপনাদের সহযোগিতা ও ভালো বাসায় আমি অভিভূত। আমার বাবা আব্দুস শহীদ চৌধুরী আজীবন আপনাদের সাথে নিয়ে রাজনীতি করে গেছেন, বাবার পথ ধরে আমি ও আপনাদের সেবা করতে চাই, আমি সবসময় দিরাই শাল্লা বাসীর সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা করে যাবো। আজকের প্রখর রোদ উপেক্ষা করে ছাত্র জনতার এ বিশাল সমাবেশ প্রমান করে আপনার কতটা ভালো বাসেন বিএনপিকে। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনাদের ভালো বাসাই আমার জীবনের পথ চলার পাথেয়।
তিনি বলেন দেশ এখন নির্বাচনের পথে, আর দেশের মানুষ তাদের মুল্যবান ভোট দিতে বিএনপির দিকে চেয়ে আছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন বঞ্চিত হাওর বাসীর ভাগ্যের পরিবর্তনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।




