‘জিয়াউর রহমানের হাত ধরেই এদেশের উন্নয়নের যাত্রা হয়েছিল’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৬:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শুধু গোলাপগঞ্জেই ৭ লোক শহিদ হয়েছেন। অসংখ্য লোক আহত হয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকার কোনও উন্নয়ন করেনি। তারা শুধু দেশটাকে লুটুেপুটে খেয়েছে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় কোনও রাস্তাঘাট হয়নি। প্রতিটি রাস্তা ভাঙ্গাচোরা। নদীর ভাঙ্গন ভয়াবহ। ব্রীজ কালভার্ট নির্মাণ করেনি। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বাদেপাশা ইউনিয়নের রাকুয়ারবাজারের রাস্তা নির্মাণ করা হবে। নদীভাঙ্গনরোধে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার গোষণা দিয়েছিলেন। তার হাত ধরেই এদেশের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। বিএনপি মানেই উন্নয়ন। আমাকে বিএনপির একজন কর্মী হিসেবে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী অনেক ভালবাসে। যেখানেই যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। আমি তাদের ভালবাসার কাছে চিরঋণী।
তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদেপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্থানীয় রাকুয়ার বাজারস্থ বাদেপাশা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন লকুছ। সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি চৌধুরী, মহি উদ্দিন বিবুল, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুল আহিজ, ঢাকাদক্ষিণ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সুলতান আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আব্দুল জলিল সাবু, সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, শাহাব উদদ্দিন ডাহেদ ও পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ। -বিজ্ঞপ্তি।




