ওসমানীনগরে ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ আটক- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৯:১৭ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে ১৪ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ সুব্রত কর (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের সত্যেন্দ্র করের ছেলে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজার পূর্বপট্টির একটি গোদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে ভারতীয় অবৈধ বিড়ি ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয় এবং সুব্রত করকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এবং র্যাব-৯ এর একটি বিশেষ টিম এবং আবগারী ও ভ্যাট সার্কেল-৪ এর কর্মকর্তারা। এ ঘটনায় র্যাবের এসআই আব্দুল আজিজ বাদী হয়ে ওসমানীনগর থানায় (মামলা নং-০৪) দায়ের করেছেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় আমাদের সঙ্গে থাকা র্যাব-৯, সাধারণ মামলা করার জন্য ব্যবস্থা নিয়েছেন। আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদুল হাসান রিপন বলেন, এ ঘটনায় র্যাবের একজন এসআই বাদী হয়ে মামলা দায়ের করা করেছেন। বৃহস্পতিবার সকালে আটককৃত সুব্রতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




