জেলা প্রশাসক বরাবর তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৭:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট এয়ারপোর্ট-বাদাঘাট বাইপাস সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে এয়ারপোর্ট ভিআইপি সড়কের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দেওয়া, ট্রাক চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প ব্যবস্থা, বাস স্ট্যান্ড স্থানান্তর, বাইপাস সড়ক দ্রুত চালু, প্রশাসনিক উদ্যোগে কাজ দ্রুত সমাপ্ত করা এবং উক্ত এলাকার মানুষের ট্রাকের কারণে সৃষ্ট ভোগান্তি দূর করার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ প্রশাসনিক উদ্যোগ গ্রহণ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আবেদন করে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেটের নেতৃবৃন্দ।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক, সহ-সভাপতি মো:আব্দুর রউফ সাহাগীর, সাধারণ সম্পাদক ডা. মো: আব্দুল হাফিজ শাফী, কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আফরোজ খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুসা, ক্রীড়া সম্পাদক আমান খান কয়েছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আলী মোজতবা সাজু, সদস্য সাহান আহমদ।
এসময় উক্ত এলাকার বাসিন্দারা আশা প্রকাশ করেন- দ্রুত উদ্যোগ নিলে শুধু এয়ারপোর্ট এলাকার মানুষ নয়, পুরো সিলেটবাসী ও লক্ষ লক্ষ প্রবাসী উপকৃত হবেন। জেলা প্রশাসকের সময়োপযোগী পদক্ষেপ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, মজুমদারী, লিচুবাগান, সৈয়দ মুগনী, খাসদবীর এর একাংশ নিয়ে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা।




