সিলেটে অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫০:৫২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন কুমারগাঁও হতে অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের শাহপরান (র.) এলাকার পীরের বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে রুকন মিয়া (২৭), এয়ারপোর্ট থানা এলাকার শাহী ঈদগাহের আনোয়ার হোসেনের ছেলে রায়হান আহমদ জিসান (৩৪), পীরমহল্লার রহমত আলীর ছেলে মো. রবিউল আলম (২৬), খাসদবীরের মৃত শফিক মিয়ার ছেলে সোহেল আহমদ (৪৮), একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫০)।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




