বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৭:২৯ অপরাহ্ন
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ আগামীলাল ৮ নভেম্বর শনিবার বেলা ১১ টায় নগরের মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে কলেজ পরিদর্শক অধ্যাপক সৈয়দ মোয়াজ্জেম হুসেন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত থাকবেন।
এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বাংলাদেশ শিক্ষক সমিতি, সিলেট জেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ গোলাম রব্বানী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।




