গোলাপগঞ্জে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৯:৩৬:২৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচ এস সি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো তৈয়মুন নেছা ফাউন্ডেশন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে আত্হারিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
তৈয়মুন নেছা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ে সহকারী শিক্ষক পাবেল আহমদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী রাফি আহমদ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস শহীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এডভোকেট মিছবাহুর রহমান আলম, তৈয়মুন নেছা ফাউন্ডেশনের সহ সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক এডভোকেট কবির আহমদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট শরিফুল হুদা চৌধুরী সাবের, বিদ্যালয়ের কলেজ শাখার কলেজ শাখার প্রভাষক আব্দুস সামাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আবু তাহের খান তানু।
অনুষ্ঠানে ৫২ জন শিক্ষার্থীকে সনদ ও বৃত্তি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।




