সুজন সুনামগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক হলেন কাজী নুরুল আজিজ চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ১০:২৫:২২ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ কাজী আবু নুর মো. নুরুল আজিজ চৌধুরীকে সুশাসনের জন্য নাগরিক সুজন’র সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি সুজন সুনামগঞ্জ জেলা কমিটি গঠনকালে তাকে এই পদে নির্বাচিত করা হয়। কাজী নুরুল আজিজ চৌধুরী একাধারে শিক্ষক ও সংগঠক। তিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
এছাড়াও তিনি সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্টার সমিতির সহপ্রচার সম্পাদক ও সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক, দিরাই উপজেলার সভাপতি, হাওর বাচাও আন্দোলনের কেন্দ্রীয় সদস্য হিসেবে কাজ করছেন। বিজ্ঞপ্তি




