সিলেটে ৩ হাজার ৯৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ সহ যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৭:৩১:০৮ অপরাহ্ন
সিলেটে ৩ হাজার ৯৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ সহ ১ যুবককে আটক করেছে পুলিশ। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত মো. আল-আমিন (৩০) সিলেটের শাহপরান (র.) থানাধীন সাদারপাড়া কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার দুপুরে সিলেটের শাহপরান (রহ.) থানাধীন সুরমা গেইট বাইপাশ সংলগ্ন সিলেট তামাবিল রোডস্থ নেছারাবাদ নার্সারীর সামনে চেক পোস্ট পরিচালনা করাকালে ৩ হাজার ৯৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ সহ ১ জনকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা। এসময় একটি পিকআপ গাড়ি আটক করে জব্দ করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




