বিয়ানীবাজারে গাড়ি চাপায় শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ১:২৩:৪৩ অপরাহ্ন
বিয়ানীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে গাড়ি চাপায় জিয়াছমিন আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াছমিন মুড়িয়া ইউপির সারপার গ্রামের দিনমজুর আব্দুল করিমের কন্যা।
বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আবুল কালাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ বিয়ানীবাজার-সারপার সড়কে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়।
বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আবুল কালাম বলেন, ‘স্থানীয়রা দ্রুত মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’




