বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাতলীবন্দ গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৫০:৪২ অপরাহ্ন
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও নেক হায়াত কামনায় সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের চাতলীবন্দ গ্রামবাসীর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় স্থানীয় ছফির উদ্দিন (রহ:) হাফিজিয়া মাদ্রাসায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, চাতলীবন্দ পঞ্চায়েত কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মো: কছির উদ্দিন, বিশিষ্ট মুরব্বি মো: কলিম উল্লাহ বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মো: জিহাদ আহমদ, মো: তুরাব আলী, মো: কালা মিয়া, বিএনপি নেতা মো: শমসেরের আলী, মো: আব্দুস সালাম, টুকের বাজার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আজিজুর রহমান, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ মহির উদ্দিন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মিজান রুমন, বিএনপি নেতা আমির উদ্দিন, বিএনপি নেতা আব্দু খালিক, বিএনপির চাতল সেন্টার কমিটির সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ, যুব নেতা হাবিবুর রহমান কালা, ছাইদুর রহমান, আনহার আলী, জুনেদ আহমদ, ছাত্রনেতা রুমন আহমদ, সুমন আহমদ, সুজন আহমদ, বাবুল মিয়া, বাচ্ছু মিয়া নাসির উদ্দীন, পাবেল আহমদ, হাবীব আহমদ, রইস আলী, চান মিয়া প্রমুখ।
মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রশ্নে তিনি সবসময়ই একটি অবিচল নাম। আজ তিনি নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি তিনি যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন, তার কষ্ট লাঘব করেন এবং তাকে স্বাভাবিক জীবনযাপন ও গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার তৌফিক দান করেন। বিজ্ঞপ্তি।




