আমরাইল ছড়া চা-বাগানে সিক্সার্স ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৭:৫৮:৫৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমরাইল সিক্সার্স ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার আমরাইলছড়া চা বাগানের স্কুল মাঠে রোমাঞ্চকর প্রতিযোগিতায় বয়েল টিলা স্পোর্টিং ক্লাব ২–১ গোলের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু। বিশেষ অতিথি ছিলেন সাতগাঁও ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য প্রতিমা দাস।
এর আগে গত সেপ্টেম্বর মাসে উদ্বোধন হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় আমরাইল ছড়া চা বাগানের ১৬টি দল অংশ নেয় ফাইনালে মুখোমুখি হয় বয়েল টিলা স্পোর্টিং ক্লাব ও গুটিবাড়ি বয়েজ ক্লাব।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রাণবন্ত দর্শকসমাগম ও খেলোয়াড়দের উৎসাহে চা বাগান এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।




