সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী অ্যাড. এমরান চৌধুরীরর মনোনয়ন বৈধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ৪:৩৫:৫৮ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জমা দেওয়া সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
এ খবর জানার পরপরই সিলেট-৬ আসনের দলীয় নেতাকর্মী ও এমরান আহমদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।
এর আগে ২৯ ডিসেম্বর (সোমবার) বিকালে হাজারো নেতাকর্মী ও সমর্থক সঙ্গে নিয়ে এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর প্রথম ধাপের তালিকায় সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন উদ্যমে মাঠে ঝাঁপিয়ে পড়েন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমরান আহমদ চৌধুরীর দিকনির্দেশনায় নেতাকর্মীরা বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু করেন। এমরান আহমদ চৌধুরী ও তাঁর কর্মী-সমর্থকদের দিনরাত পরিশ্রমের ফলে এখন এই দুই উপজেলার প্রতিটি ঘরে ধানের শীষ প্রতীকের আওয়াজ উঠেছে বলে মন্তব্য সাধারণ ভোটারদের। বিজ্ঞপ্তি




