দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে সাধারণ সভা
দুর্নীতি ও চাঁদাবাজি থেকে জনগণকে মুক্ত করতে হলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি- মাওলানা লোকমান আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৮:০৫:০৮ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং সিলেট – ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় প্রয়োজন ন্যায়, ইনসাফ এবং সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। সমাজে বিরাজমান দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম ও শোষণ থেকে জনগণকে মুক্ত করতে হলে জনগণের ভোটের মাধ্যমে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।
বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ডের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় জনসাধারণ, সমর্থক ও কর্মীদের উপস্থিতিতে সাধারণ সভা প্রাণবন্ত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। জনগণের রায়কে সম্মান জানিয়ে আমরা কুরআন-সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে বদ্ধপরিকর।”
ডা. আব্দুল কাহেরের সভাপতিত্বে বৈঠকে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার মজলিশে শূরা সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, সিলাম ইউনিয়ন জাময়াতের সেক্রেটারি মুজাম্মিল আহমদ, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান সায়মন, প্রবীণ জামায়াত নেতা সিরাজ উদ্দিন শাহ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহ জালাল উদ্দিন, ওয়ার্ড সভাপতি শাহ আব্দুল গফফার, জামায়াত নেতা মাহবুব হোসেন বক্ত, আব্দুল মতিন শাহিন, মো. চান মিয়া, আজহারুল ইসলাম, ইয়াসিন আরাফাত আনসার, বাবলু আহমদ টিপু, গোলাম হোসেন অপু, ইয়াসিন জালাল, শাহ সায়েম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি




