ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ৬৫ বছরপূর্তি উৎসব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:১৬:২৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সমাপ্ত হলো ফেঞ্চুগঞ্জের প্রাচীনতম বিদ্যাপীঠ ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দুদিনব্যাপী নীলা জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান। ৬৫টি বছরের পুরাতন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে বিদ্যাপীঠের আঙ্গিনা।
দুদিন ব্যাপী অনুষ্ঠানে অংশ নিতে দেশে অবস্থানরত বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ৩২ জন প্রবাসী অংশ নেন। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষক ও ছাত্রের উপস্থিতিতে বাড়তি আনন্দ বয়ে আনে সকলের মধ্যে। দীর্ঘ বছর পর ছাত্র শিক্ষকের দেখার মধ্য দিয়ে অনেক শিক্ষার্থী তাদের প্রিয় শিক্ষকদের পেয়ে আবেগে অশ্রসিক্ত হয়ে পড়ে। বিদ্যাপীঠকে ঘিরে দুদিনের অনুষ্ঠানে ছাত্র শিক্ষকের স্মৃতিচারণ মূলক বক্তব্যে বেরিয়ে আসে অনেক স্মৃতিময় অজানা কথা। আলোচনা, স্মৃতিচারণ, আবৃত্তি, ব্যাচ ভিত্তিক পরিচিতি, ক্রেষ্ট প্রদান, আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দুদিনের পুনর্মিলনীর অনুষ্ঠানে।
দু’দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র ও সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ জাকির আহমদ।
৯ জানুয়ারী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট অঞ্চলের উপ পরিচালক আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আতিকুল গনি, বাংলাদেশ সোসাইটি অব ব্রুন্কস, নিউইয়র্ক ইনক এর উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া।
১০ জানুয়ারী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট কবি কালাম আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি, সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী সাইফুল্লাহ আল হোসাইন।
দু’দিনের অনুষ্ঠানে অনুষ্ঠান পরিচালনা করেন পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব প্রাক্তন ছাত্র আব্দুল কাদির জিলা, সাবেক ছাত্র বিশিষ্ট সমাজকর্মী রুকুনুজ্জামান চৌধুরী।
দুদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন-ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, সাবেক প্রধান শিক্ষক মিছবাউর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক ফজল আহমদ, বর্তমান প্রধান শিক্ষক একেএম মিছবাউর রহমান,প্রাক্তন প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রাক্তন শিক্ষক অনাদি রন্জন দাস, প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম, প্রাক্তন শিক্ষক এডভোকেট এম এ ওয়াদুদ, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আনাম মিন্টু, প্রবাসী কমিউনিটি নেতা সাবেকে শিক্ষার্থী সামাদ মিয়া জাকারিয়া, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আরটিভি সিলেট প্রতিনিধি কামকামুর রাজ্জাক রুনু, প্রাক্তন ছাত্র বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের মোহাম্মদ নাসির উদ্দীন।




