সিলেটে বস্তিবাসী নারীদের মধ্যে স্বপ্ন ফাউন্ডেশনের মুষ্টির চাল বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৮:২৮:৩৫ অপরাহ্ন
সিলেটে দরিদ্র ও বস্তিবাসী নারীদের মধ্যে মুষ্টির চাল বিতরণ কর্মসূচির ২৬ তম আয়োজন সম্পন্ন করেছে চ্যারিটি সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর বাদাম বাগিচা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, স্বপ্ন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী রোকন আহমদ, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্ন ফাউন্ডেশনের ‘একমুঠো ভালোবাসা’ প্রজেক্টের আওতায় দরিদ্র ও বস্তিবাসী মানুষের মধ্যে মুষ্টির চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়। মূলত বাসা-বাড়ির ধর্মপ্রাণ নারীরা যাতে সারা মাস সাদাকার মধ্যে শামিল থাকতে পারেন, সে লক্ষ্যে তাদের কাছ থেকে মুষ্টির চাল সংগ্রহ করে তার সাথে তেল-ডাল-আলু-পেয়াজ ইত্যাদি যুক্ত করে একটি ফুডপ্যাক তৈরি করে সেগুলো একেক মাসে একেকটি এলাকায় বিতরণ করা হয়। ২০২২ সাল থেকে এ কর্মসূচিতে যুক্ত সকল দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। -বিজ্ঞপ্তি




