সিলেট সদর উপজেলা যুবদল নেতা মঈনকে দলীয় পদ থেকে অব্যাহতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭:৪৮ অপরাহ্ন
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা যুবদলের অধীনস্থ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মঈন আহমদকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী।
অব্যাহতি প্রাপ্ত মো. মঈন আহমদ দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তি




