যোগ্য প্রার্থী নির্বাচিত করলে রাস্তাঘাটের দুরাবস্থা থাকবে না- বিয়ানীবাজারে স্বতন্ত্র প্রার্থী ফখরুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬:৩৯ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী হেলিকপ্টারের প্রতীকের সমর্থনে গণসংযোগ ও স্থানীয়দের সাথে উঠান বৈঠক করেছেন সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মী সমর্থকদের সাথে তিনি হেলিকপ্টার প্রতীকের গণসংযোগ, উঠান বৈঠক ও সমাবেশ করেছেন।
স্থানীয় এলাকাবাসীর কাছে থেকে যে ভালবাসা পেয়েছেন তার প্রতিদান দিতে কাজ করবেন জানিয়ে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, যোগ্য নেতা নির্বাচিত করতে পারলে আমাদের রাস্তা দুরাবস্তা দূর হবে, নদী ভাঙ্গন রোধ হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সিলেট-৬ আসনে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি প্রার্থীর সাথে হেলিকপ্টার প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।




