জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি নেতা মাহবুব চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৭:৪৮ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরের চৌকিদিঘী জামে মসজিদে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির এই নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসার ফল। বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে বলেই জনগণ বিএনপিকে বিজয়ী করেছেন। বিএনপি সব সময় জনকল্যাণে কাজ করেছে। আগামীতেও কাজ করবে। বিএনপির সেই ভিশনগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে। বিএনপি সব সময় তার ওয়াদাতে অটল থাকে।এই বিজয়ে বেগম খালেদা জিয়া জীবিত থাকলে অনেক খুশি হতেন।
দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন, আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউর রহমান।
এসময় চৌকিদেখী মসজিদের ইমাম মাওলানা ওয়েছ আহমদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন, শহিদুল হক, আব্দুল মুতলিব, আনহার আহমদ, রফিক মিয়া, মইন উদ্দিন, দ্বারা মিয়া, সৈয়দ মইন উদ্দিন আহমদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, ফারুক মিয়া, এনামুল হক, নুরুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউর রহমান বলেন, জনগন বিএনপির উপর যে ভরসা রেখেছে আশাকরি তার যথার্ত মুল্যায়ন করবে বিএনপি। ইনসাফ ও মানুষের আশা আকাঙ্খা সহিত মিল রেখে দেশ পরিচালনা করবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর সরকারের জন্য শুভকামনা করেন। বিজ্ঞপ্তি।




