ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদেরকে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:১১:৫৮ অপরাহ্ন
বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এক বিবৃতিতে তাঁরা দৃঢ়ভাবে প্রত্যাশা করেন, দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক সহযোগিতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এ বিজয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁরা আরো আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার এদেশের শিক্ষার ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী প্রযুক্তি বিকাশে সুদূরপ্রসারী নীতি ও বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণের মাধ্যমে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো ও
অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণসহ নবনির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন লিডিং ইউনিভার্সিটি পরিবার।




